সাহেব বাড়ি রিসোর্ট
রিসোর্ট

সাহেব বাড়ি রিসোর্ট

গাজীপুর, ঢাকা
0.0(0 রিভিউ)

সংক্ষিপ্ত বিবরণ

অল্প সময়ের অবসরে ঢাকার কাছে ঘুরতে যাওয়ার জন্য গাজীপুর জেলার রাজেন্দ্রপুরে অবস্থিত সাহেব বাড়ি রিসোর্ট (Saheb Bari Resort) এক অনন্য নাম। প্রথম দর্শনেই সাজানো গুছানো ছিমছাম সাহেব বাড়ি রিসোর্ট আগত অতিথিদের মন জয় করে নেয়। প্রায় ১৫ বিঘা জায়গার উপর নির্মিত এই রিসোর্টের প্রধান গেইট দিয়ে প্রবেশ করতেই ৫ তলা বিশিষ্ট মূল রিসোর্ট ভবন, সুইমিং পুল, রেস্টুরেন্ট, অডিটরিয়াম, সবুজ ঘাসের মাঠ এবং শান বাঁধানো ঘাটের পুকুর প্রভৃতি চোখে পড়ে। একান্তে বসে গল্প করার জন্য রিসোর্ট জুড়ে গাছের নিচে আছে কাঠের তৈরী বেঞ্চের ব্যবস্থা। সেই সাথে আছে বিভিন্ন ইনডোর ও আউটডোর গেইমসের সুবিধা।

দ্রুত তথ্য

ঠিকানা

গাজীপুর, ঢাকা

প্রবেশ মূল্য

বিনামূল্যে

সময়সূচি

সর্বদা খোলা

মানচিত্র