সংক্ষিপ্ত বিবরণ
নগর জীবনের ব্যস্ততার ফাঁকে শহরের আবদ্ধ পরিবেশ থেকে বেরিয়ে উন্মুক্ত প্রাকৃতির মাঝে মুক্তভাবে নিশ্বাস নিতে অনেকেই স্বল্প সময়ের অবসরে পরিবার-পরিজন বা বন্ধুবান্ধবের সাথে ঢাকা বা তার আশেপাশের রিসোর্টগুলোতে ভীড় করেন। বিনোদন প্রত্যাশী নগরবাসীর চাহিদার কথা বিবেচনা করে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিংদারদিঘি গ্রামে সীগাল রিসোর্ট ও পিকনিক স্পট (Seagull Resort And Picnic Spot) গড়ে তোলা হয়েছে। বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশী ফলজ, বনজ ও ঔষধি গাছের সমারোহে প্রায় ৪২ বিঘা জায়গার উপর নির্মিত সীগাল রিসোর্টকে আরো প্রশান্তিময় করে তুলেছে। এই রিসোর্টে আছে কিডস জোন, মিনি চিড়িয়াখানা, কনফারেন্স রুম, রেস্টুরেন্ট, লেক এবং খেলার মাঠ।
মানচিত্র






