শাহ ইরানী (রঃ) মাজার শরীফ
ঐতিহাসিক স্থান

শাহ ইরানী (রঃ) মাজার শরীফ

নরসিংদী, ঢাকা
0.0(0 রিভিউ)

সংক্ষিপ্ত বিবরণ

নরসিংদী জেলার বেলাব উপজেলার পাটুলি ইউনিয়নে শাহ ইরানী (রঃ) মাজার শরীফ (Shah Irani Mazar Sharif) অবস্থিত। হযরত শাহ ইরানী (রঃ) সম্পর্কে নিশ্চিত তথ্য জানা না গেলেও ইতিহাসবিদের মতে, পারস্য, ইয়েমেন, ইরাক, মিশর, তুর্কি প্রভৃতি দেশ থেকে বিখ্যাত আউলিয়াগণ হযরত শাহজালাল (রঃ)-এর সঙ্গী হিসেবে ইসলাম প্রচারের উদ্দেশ্যে ভারতীয় উপমহাদেশে আগমন করেন। তৎকালীন সময়ে ইরানের রাজ পরিবারের সদস্য শাহ ইরান একজন ধর্ম প্রচারক হিসাবে আসেন। তখন তার বয়স ছিল আনুমানিক ৪০ বছর। উল্লেখ্য তাঁর প্রকৃত নাম অজানা থাকার কারণে এবং ইরানের অধিবাসী হওয়ায় তিনি শাহ ইরানী নামে পরিচিতি লাভ করেন।

দ্রুত তথ্য

ঠিকানা

নরসিংদী, ঢাকা

প্রবেশ মূল্য

বিনামূল্যে

সময়সূচি

সর্বদা খোলা

মানচিত্র