শৈলকুপা শাহী মসজিদ
প্রত্নতাত্ত্বিক স্থান

শৈলকুপা শাহী মসজিদ

ঝিনাইদহ, খুলনা
0.0(0 রিভিউ)

সংক্ষিপ্ত বিবরণ

ঝিনাইদহ জেলার কুমার নদের উত্তর তীরে শৈলকুপা উপজেলার পৌর শহরের দরগাপাড়ায় বাংলাদেশের মধ্যযুগীয় পুরাকীর্তির অন্যতম নিদর্শন শৈলকুপা শাহী মসজিদ (Shailkupa Shahi Mosque) অবস্থিত। ধারণা করা হয়, ভারতে মোঘল শাসন প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে ১৫২৩-২৪ সালের মধ্যে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের পুত্র নাসির শাহ্‌র ওরফে নসরত শাহ্‌র এই মসজিদটি নির্মাণ করেন। ঐতিহাসিকদের মতে, ১৫১৯ সালে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের মৃত্যুর পর সিংহাসনে অধিষ্ঠিত নাসির উদ্দিন নুসরত শাহ্‌ রাজকর্মে গৌড় থেকে ঢাকা যাবার পথে কিছুদিন শৈলকুপায় অবস্থান করেছিলেন। সেই সময় দরবেশ আরব শাহ্‌ তাঁর সফরসঙ্গী হিসেবে সাথে ছিলেন। দরবেশ আরব শাহ্‌ শৈলকুপায় থাকার ইচ্ছা ব্যক্ত করলে সুলতান তার দুই শিস্যসহ শৈলকুপায় থাকার ব্যবস্থা করে দেন। এছাড়াও তিনি এই মসজিদটি সংস্কার, সংরক্ষণ ও পরিচালনার জন্য কয়েকশ বিঘা জমি মসজিদের নামে ওয়াকফ করে দেন। যার ফলশ্রুতিতে মসজিদের মূল প্রবেশ পথ ও মিনারগুলো পরবর্তী সংস্কারের সময় সংযোজন করা হয়।

দ্রুত তথ্য

ঠিকানা

ঝিনাইদহ, খুলনা

প্রবেশ মূল্য

বিনামূল্যে

সময়সূচি

সর্বদা খোলা

মানচিত্র