কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি কাটাতে সোহাগ পল্লী রিসোর্ট ( Shohagh Polli Resort ) বাংলাদেশের সেরা একটি স্থান। গাজীপুরের চন্দ্রা মোড় থেকে ৪ কিলোমিটার দূরে কালামপুর গ্রামে প্রায় ১১ একর জায়গার জায়গা জুড়ে কোলাহল মুক্ত পরিবেশে সবুজের আলিঙ্গনে গড়ে তোলা হয়েছে সোহাগ পল্লী। সোহাগ পল্লীতে নির্মিত ঝুলন্ত সাঁকোর পিলার এবং বেলকনিতে খোঁদাই করা কারুকাজ এখানে আগত অতিথিদের আকর্ষণ করে। এখানে রয়েছে কৃত্রিমভাবে নির্মিত লেক, যেখানে সারা বছরই পানি থাকে আর সেই পানিতে দেখা মেলে বিভিন্ন প্রজাতির মাছ। সোহাগ পল্লীতে আবাসনের জন্য রয়েছে বেশকিছু উন্নতমানের কটেজ। আর কটেজের সামনে দিয়ে বয়ে যাওয়া লেক যেন ইতালির ভেনিসের কোন সাজানো গ্রামের প্রতিচ্ছবি।
এছাড়া এখানে রয়েছে মেজবান নামের একটি দ্বিতল রেস্টুরেন্ট, সুইমিং পুল ও কনফারেন্সের জন্য হল রুম। আর বাচ্চাদের চিত্তবিনোদনের বিভিন্ন উপকরনের পাশাপাশি এখানে স্থাপন করা হয়েছে আকর্ষণীয় কিছু প্রতিকৃতি। সোহাগ পল্লীতে সার্বক্ষণিক সেবা দেয়ার জন্য ৪০ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছে।
প্রবেশ মূল্য সাধারণ দর্শনার্থীদের জন্য সোহাগ পল্লী প্রবেশ ফি ২০০ টাকা।
যোগাযোগ কালামপুর, কালিয়াকৈর, চন্দ্রা, গাজীপুর মোবাইলঃ 01321-213232, 01321-213311 ইমেইলঃ sales@shohagpolli.com Website | Facebook Page
কিভাবে যাবেন
সোহাগ পল্লীতে যেতে হলে সবচেয়ে সুবিধাজনক মাধ্যম হচ্ছে নিজস্ব পরিবহন ব্যবস্থা। যদি নিজস্ব ব্যবস্থা না থাকে তবে যাত্রীবাহী বাসে চড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড়ে নেমে সেখান থেকে অটোরিক্সা বা সিএনজি ভাড়া করে সরাসরি ৪ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত সোহাগ পল্লীতে যাওয়া যায়।
ঢাকার আশেপাশে সুন্দর রিসোর্ট গুলো