শংকর মঠ
ঐতিহাসিক স্থান

শংকর মঠ

বরিশাল, বরিশাল
0.0(0 রিভিউ)

সংক্ষিপ্ত বিবরণ

বরিশাল জেলা শহরের নতুন বাজার এলাকায় শংকর মঠের (ShreeShree Shangkar Moth) অবস্থান। ১৮৮৪ সালের ১২ আগস্ট গলাচিপায় জন্মগ্রহণকারী বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের নেতা স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী ১৯১২ সালে শ্রী শ্রী শংকর মঠ নামের এই আশ্রম প্রতিষ্ঠা করেন। স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতীর আসল নাম সতীশ চন্দ্র মুখোপাধ্যায়। আশ্রম স্থাপনের পরও ব্রিটিশ বিরোধী আন্দোলনে স্বামী প্রজ্ঞানানন্দের ভূমিকা ছিল অবিস্মরণীয়। এমনকি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শংকর মঠ মুক্তিযোদ্ধাদের আশ্রয়স্থল হিসাবে সর্বদা উন্মুক্ত ছিল।

দ্রুত তথ্য

ঠিকানা

বরিশাল, বরিশাল

প্রবেশ মূল্য

বিনামূল্যে

সময়সূচি

সর্বদা খোলা

মানচিত্র