বায়েজিদ বোস্তামীর মাজার
ঐতিহাসিক স্থান

বায়েজিদ বোস্তামীর মাজার

চট্টগ্রাম, চট্টগ্রাম
0.0(0 রিভিউ)

সংক্ষিপ্ত বিবরণ

ইরানের বিখ্যাত পার্সিয়ান সুফি বায়েজিদ বোস্তামীর মাজার ( Shrine of Bayazid Bostami ) চট্টগ্রামের নাসিরাবাদের পাহাড়ের উপর অবস্থিত। ১৮৩১ সালে পাহাড়ের উপরের অংশে দেয়ালঘেরা আঙ্গিনার মধ্যে সমাধিস্থল আবিষ্কৃত হয়। সমাধিস্থলের নির্মাণ শৈলী দেখে এটিকে মোঘল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে তৈরী বলে মনে করা হয়। তৎকালীন সুফী সাধকগণ ইসলাম ধর্ম প্রচারের জন্য নির্জন পাহাড় কিংবা জঙ্গল ঘেরা স্থানকে বেছে নিতেন এবং এসব জায়গায় মাজার অথবা বিভিন্ন ধর্মীয় স্থাপনা প্রতিষ্ঠা করেতেন। জনশ্রূতি আছে, বায়েজিদ বোস্তামী তাঁর সফর শেষ করে চট্টগ্রাম থেকে প্রস্থানের সময় ভক্তদের অনুরোধে কনিষ্ঠ আঙ্গুল কেঁটে কয়েক ফোঁটা রক্ত দিয়ে মাজার গড়ে তুলবার জায়গা চিহ্নিত করে যান। বায়েজিদ বোস্তামীর মাজার মূলত বায়েজিদ বোস্তামীকে উৎসর্গ করে নির্মিত একটি প্রতিরূপ। বিভিন্ন সময়ে বায়েজিদ বোস্তামীর মাজার সংস্কার এবং আধুনিকায়ন করা হয়।

দ্রুত তথ্য

ঠিকানা

চট্টগ্রাম, চট্টগ্রাম

প্রবেশ মূল্য

বিনামূল্যে

সময়সূচি

সর্বদা খোলা

মানচিত্র