সিদ্ধেশ্বরী মঠ
ঐতিহাসিক স্থান

সিদ্ধেশ্বরী মঠ

মাগুরা, খুলনা
0.0(0 রিভিউ)

সংক্ষিপ্ত বিবরণ

মাগুরা জেলা সদরের আঠারখাদা গ্রামের নবগঙ্গা নদীর তীরে সিদ্ধেশ্বরী মঠ ( Siddheshwari Math ) অবস্থিত। মাগুরা শহর থেকে সিদ্ধেশ্বরী মঠের দূরত্ব প্রায় ৩ কিলোমিটার। সুদূর অতীতে এই জায়গাটিকে কালিকাতলা শ্মশান নামে ডাকা হত। ইতিহাস থেকে জানা যায়, অনেককাল আগে থেকেই কালিকাতলা শ্মশানে একটি মঠ এবং সিদ্ধেশরী মাতার মন্ত্রঙ্কিত শিলাখন্ড ও কালীমূর্তি প্রতিষ্ঠিত ছিল। অতি প্রাচীনকালে নির্মিত হওয়ায় সিদ্ধেশরী মন্দিরের নির্মাণ কাল এবং নির্মাতা সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি। গভীর জঙ্গলে মাঝে অবস্থিত এই জায়গাটি সন্যাসীগণ তপস্যার জন্য পছন্দ করতেন। সিদ্ধেশ্বরী মঠের স্থান থেকে সপ্তদশ শতকের আগে থেকে নবগঙ্গা ধরে পূর্ণাথীগণ কামাক্ষ্যার পথে তীর্থে যাত্রা করতেন। আর তখন সাধু সন্যাসীদের পদচারনায় সিদ্ধেশ্বরী মঠ মুখর থাকতো।

দ্রুত তথ্য

ঠিকানা

মাগুরা, খুলনা

প্রবেশ মূল্য

বিনামূল্যে

সময়সূচি

সর্বদা খোলা

মানচিত্র