জগদীশ চন্দ্র বসু স্মৃতি জাদুঘর
ঐতিহাসিক স্থান

জগদীশ চন্দ্র বসু স্মৃতি জাদুঘর

মুন্সীগঞ্জ, ঢাকা
0.0(0 রিভিউ)

সংক্ষিপ্ত বিবরণ

রাজধানী ঢাকা থেকে মাত্র ৩২ কিলোমিটার দূরে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় জগদীশ চন্দ্র বসুর পৈতৃক বসতবাড়িকে ঘিরে জগদীশ চন্দ্র বসু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সটিকে সাজানো হয়েছে। প্রায় ৩০ একর আয়তনের এই বাড়িতে অসংখ্য বৃক্ষরাজির ছায়াময় প্রকৃতির মাঝে বিভিন্ন পশুপাখির ম্যুরাল, কৃত্রিম পাহাড়-ঝরনা, শান বাঁধানো পুকুর ঘাট এবং দর্শনার্থীদের বিশ্রামের জন্য ত্রিকোণাকৃতির ঘর নির্মাণ করা হয়েছে। কমপ্লেক্সের ভেতরে রয়েছে মোট ছয়টি বৃহৎ জলাশয়, যা পুরো পরিবেশকে বিশেষভাবে মনোরম করে তুলেছে। ছয় কক্ষবিশিষ্ট পৈতৃক বাড়িটির একটি কক্ষকে জাদুঘরে রূপান্তর করা হয়েছে। জগদীশ চন্দ্র বসু স্মৃতি জাদুঘরে জগদীশ চন্দ্র বসুর পোর্ট্রেট, বিভিন্ন গবেষণাপত্র, হাতে লেখা পাণ্ডুলিপি, রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাপ্তিতে লেখা চিঠি, রবীন্দ্রনাথ ঠাকুরের পাঠানো চিঠি এবং ১৭টি দুর্লভ ছবি প্রদর্শনের জন্য রাখা আছে। এছাড়া একটি ফ্ল্যাট স্ক্রিন টেলিভিশনে অডিও-ভিজুয়াল উপস্থাপনার মাধ্যমে তাঁর জীবন, গবেষণা ও অবদান সম্পর্কে দর্শনার্থীদের জানার সুযোগ রয়েছে।

দ্রুত তথ্য

ঠিকানা

মুন্সীগঞ্জ, ঢাকা

প্রবেশ মূল্য

বিনামূল্যে

সময়সূচি

সর্বদা খোলা

মানচিত্র