নগর জীবনের ব্যস্ততার অবসাদ থেকে মুক্তি পেতে রাজধানী ঢাকার কাছে গাজীপুরের সালনাতে গড়ে উঠা স্প্রিং ভ্যালি রিসোর্ট (SpringValley Resort) একটি আদর্শ স্থান। পরিবার, প্রিয়জন কিংবা বন্ধুবান্ধব নিয়ে পিকনিক অথবা হ্যাংআউটের উদ্দেশ্যে যে কোনো দিন স্প্রিং ভ্যালি রিসোর্টে চলে আসতে পারেন। ১২ বিঘা জমির উপর গ্রামীণ আবহে নির্মিত এই রিসোর্টটি ট্রিপসিলো নামক একটি প্রতিষ্ঠান পরিচালনা করছে। এই রিসোর্টে রয়েছে বিভিন্ন রকম খেলাধুলার ব্যবস্থা, বিশাল খেলার মাঠ, সুইমিং পুল এবং পুকুর। এখানে আগত অতিথিরা চাইলে পুকুরে মাছ ধরা ও নৌকায় ভেসে বেড়াতে পারেন। ঢাকার বেশ কাছাকাছি দূরত্বে কম খরচে চিত্তবিনোদনের জন্য রিসোর্টটি দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে, তাই ছুটির দিনের জন্য অগ্রিম বুকিং দিয়ে রাখাই বুদ্ধিমানের কাজ হবে।
স্প্রিং ভ্যালি রিসোর্ট বর্তমানে বন্ধ আছে
প্যাকেজ স্প্রিং ভ্যালি রিসোর্টে সারাদিনের প্যাকেজ মূল্য জনপ্রতি মাত্র ২,০০০ টাকা এবং এতে রয়েছে খাওয়া-দাওয়া, সুইমিংপুল, নৌকা ভ্রমন সহ আরও অনেক আনন্দময় আয়োজন।
যোগাযোগ টেক কাথোরা, মোমেন বাড়ি বাজার, সালনা, গাজীপুর মোবাইলঃ 01636-999333 Facebook Page ঢাকা অফিসঃ রোডঃ ৩২, হাউসঃ ৪৭৭ ( ২য় তলা ), মহাখালী ডিওএইচএস, ঢাকা বুকিং নাম্বার: 01873-111888, 01873-111999, 01636999333, 01601992334
কিভাবে যাবেন
নিজস্ব পরিবহন ব্যবস্থা থাকলে স্প্রিং ভ্যালি রিসোর্টে যাওয়া আপনার জন্য সবচেয়ে সহজ হবে। যদি নিজস্ব ব্যবস্থা না থাকে তবে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে ধরে চলাচলকারী পাব্লিক পরিবহনে চড়ে স্প্রিং ভ্যালি রিসোর্টে যেতে পারবেন। এক্ষেত্রে আপনাকে গাজীপুরের সালনা বাস স্ট্যান্ডের কাছে নেমে যেতে হবে। আর সালনা বাস স্ট্যান্ড থেকে সিএনজি কিংবা অটোরিক্সা ভাড়া করে সরাসরি স্প্রিং ভ্যালি রিসোর্টে পৌঁছাতে পারবেন।
ঢাকার কাছাকাছি সুন্দর ১০টি রিসোর্ট: