সংক্ষিপ্ত বিবরণ
সুখিয়া ভ্যালি (Sukhiya Valley) পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার একটি পর্যটন স্পট। যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৬০০ ফুট উঁচুতে অবস্থিত। সুখিয়া ভ্যালি থেকে সকালের সূর্যোদয়, চারপাশে সবুজ পাহাড় ও মাতামুহুরি নদীর দৃশ্য ও বিকেলের সূর্যাস্ত, যেকোন সময় পর্যটককে মুগ্ধ করে।
বিস্তারিত বিবরণ
সুখিয়া ভ্যালি (Sukhiya Valley) পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার একটি পর্যটন স্পট। যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৬০০ ফুট উঁচুতে অবস্থিত। সুখিয়া ভ্যালি থেকে সকালের সূর্যোদয়, চারপাশে সবুজ পাহাড় ও মাতামুহুরি নদীর দৃশ্য ও বিকেলের সূর্যাস্ত, যেকোন সময় পর্যটককে মুগ্ধ করে।
সুখিয়া ভ্যালিতে পাহাড়ের চুড়ায় রয়েছে একটি ওয়াচ টাওয়ার যেখান থেকে মাতামুহুরী নদী ও এর দুই পাশে সুখিয়া ও দুখিয়া পাহাড় দেখা যায়। ওয়াচ টাওয়ারের পাশেই রয়েছে জুম ঘর ও ক্যাম্পিং করার যায়গা। যেসব পর্যটক এডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য এখানে হিল হাইকিং ও ট্র্যাকিং করার ব্যবস্থা আছে।
আর মাতামুহুরী নদী থেকে নৌকা ভাড়া নিয়ে ঘুরে দেখা যায় আশেপাশের সুন্দর কিছু স্পট মিনঝিরি পাড়া, সাদা পাহাড়, সুখিয়া ও দুখিয়া পাহাড়সহ আরও কয়েকটি আকর্ষণীয় স্পট।
লামার জনপ্রিয় মিরিঞ্জা ভ্যালির মত এটিও একটি ভ্যালি। তবে এই ভ্যালিতে খুব বেশি রিসোর্ট ও কটেজ নেই। আপনার যদি মেঘ দেখার পাশাপাশি মাতামুহুরী নদীর ভিউ দেখার ইচ্ছে থাকে তাহলে সুখিয়া ভ্যালি উপযুক্ত স্থান।
সুখিয়া ভ্যালি যাওয়ার উপায়
সুখিয়া ভ্যালির এই নয়নাভিরাম সৌন্দর্য দেখতে হলে দেশের যেকোন প্রান্ত থেকে প্রথমে বান্দরবানের লামা (Lama) উপজেলায় আসতে হবে।
ঢাকা থেকে আলীকদমের বাসে লামা আসা যায় সরাসরি। তবে লামা আসতে না পারলে কক্সবাজার গামী বাসে চকরিয়া এসে সেখান থেকে লামা যাওয়া যাবে সহজে। রাজধানী ঢাকা থেকে শ্যামলী, এনা, এভারগ্রীন, হানিফ, সৌদিয়া ও এমাদ পরিবহনের বাসে করে চকরিয়া আসতে ভাড়া লাগবে ৮৬০-২,০০০ টাকা।
চট্টগ্রাম থেকে লামা যেতে চাইলে বাসে বা ট্রেনে চট্টগ্রাম এসে নতুন ব্রীজ বাস স্ট্যান্ড থেকে চকোরিয়ায় যাবার বাস পাওয়া যায়। চট্টগ্রাম নতুন ব্রিজ বাস স্ট্যান্ড থেকে চকরিয়া যেতে ভাড়া লাগবে ২০০-২৫০ টাকা।
চকোরিয়া থেকে লামা যাওয়া যাবে চান্দের গাড়ি, জীপ, বাস কিংবা সিএনজিতে করে। চকরিয়া থেকে লোকাল ভাবে জীপে/বাসে/সিএনজিতে লামা বাস টার্মিনাল যাওয়ার জন্য ৭০-১০০ টাকা ভাড়া লাগবে। প্রয়োজনে গাড়ি রিজার্ভ করতে পারবেন। লামা বাস টার্মিনাল থেকে জনপ্রতি ৩০ টাকা ভাড়ায় অটোতে করে চলে আসতে পারবেন সুখিয়া ভ্যালি।
সুখিয়া ভ্যালি কোথায় থাকবেন
সুখিয়া ভ্যালিতে থাকার জন্য রয়েছে ১০টিরও বেশি জুমঘর ও কটেজ। জুমঘর গুলোতে ৬ থেকে ১০ জন পর্যন্ত থাকা যায়, ভাড়া ২০০০ থেকে ৩০০০ টাকার মধ্যে। কটেজগুলো তুলনামূলক আরামদায়ক একসঙ্গে থাকতে পারবেন ৭-৮ জন, খরচ পড়বে ৪০০০ থেকে ৫০০০ টাকা। এছাড়া যারা প্রকৃতির আরও কাছাকাছি থাকতে চান তাদের জন্য রয়েছে তাবুতে রাত কাটানোর সুযোগ জনপ্রতি মাত্র ২৫০-৩০০ টাকায়।
মিরিঞ্জা ভ্যালিতে অনেক গুলো রিসোর্ট থাকলেও সুখিয়া ভ্যালিতে এত রিসোর্ট কটেজ নেই। পিক সিজনে ছুটির দিন যাবার সময় তাই আগেই যোগাযোগ করে যাওয়া ভালো হবে।
সুখিয়া ভ্যালীর রিসোর্ট
সুখিয়া ভ্যালি ও তার আশেপাশে জনপ্রিয় কিছু রিসোর্টের বিস্তারিত নিচে দেওয়া হলোঃ
সুখিয়া ভ্যালী রিসোর্ট (Sukhiya Valley Resort) : সুখিয়া ভ্যালি ইকো রিসোর্ট এ বেশকিছু ঝুম ঘর ও কটেজ রয়েছে। এই ঝুম ঘর গুলোতে থাকতে খরচ হবে ২,০০০ টাকা এক সাথে থাকতে পারবেন ৬/৮ জন। মোবাইলঃ 01879-511500
রিভারভিউ রিসোর্ট (Riverview Resort) : সুখিয়া ভ্যালীর আরেকটি জনপ্রিয় রিসোর্ট হর রিভারভিউ ইকো রিসোর্ট। এই রিসোর্টে থাকতে খরচ হবে ২,২০০ টাকা থেকে ৩,৫০০ টাকা। মোবাইলঃ 01602343477
চান্দের পাহাড় অ্যাডভেঞ্চার রিসোর্ট (Chander Pahar Adventure Resort) : চাঁদের পাহাড় অ্যাডভেঞ্চার রিসোর্ট বান্দরবানের লামায় অবস্থিত একটি লাক্মারিয়াস প্রিমিয়াম রিসোর্ট। এই রিসোর্টে থাকতে প্রতি রাতে খরচ হবে ২,০০০ টাকা থেকে ৪,০০০ টাকা পর্যন্ত। মোবাইলঃ 01898-938687
ক্যপ্রাং ইকো রিসোর্ট (KyakPrang Eco Resort) : ক্যপ্রাং ইকো রিসোর্ট এর তিন ধরনের ঝুম ঘরে থাকতে খরচ হবে ২,০০০ টাকা থেকে ৩,০০০ টাকা। সবগুলো জুমঘরের সাথে থাকা, নদীর প্রবেশ টিকেট এবং চিল জোন অন্তর্ভুক্ত। মোবাইলঃ 01804-435555
সুখিয়া মাচাংডং ভ্যালি (Sukhiya MachangDong Valley) : সুখিয়া মাচাংডং ভ্যালি রিসোর্টে রয়েছে তিনটি ঝুম ঘর ও একটি প্রিমিয়াম রুম। ঝুম ঘর এর ভাড়া ২,০০০ টাকা থাকা যাবে ৪/৫ জন ও প্রিমিয়াম রুম এর ভাড়া ৩,৫০০ টাকা। মোবাইলঃ 01735-812092
কোথায় খাবেন
সুখিয়া ভ্যালিতে কটেজ গুলোতে খাওয়ার জন্য প্যাকেজ ব্যবস্থা চালু রয়েছে। সকালের নাস্তায় থাকে সাধারণত ডিম খিচুরি। দুপুরে থাকবে সাদা ভাত, সবজি, মুরগি ও ডাল। সন্ধায় থাকবে চা-বিস্কিট ও রাতে বারবিকউ। জনপ্রতি খাবারের প্যাকেজ মূল্য ৭৫০-৮৫০ টাকা।
ভ্রমন টিপস
লামা বাজারে সেনাবাহিনী চেকপোস্ট রয়েছে। তাই সঙ্গে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের ফটোকপি রাখবেন। ট্র্যাকিংয়ের সময় ভালো গ্রিপের জুতা ও মাস্ক সঙ্গে রাখতে পারেন। নৌকা ভাড়া করার সময় কি কি স্পট ঘুরে দেখাবে তা ভাল করে জেনে নিন।
ফটো গ্যালারি
সুযোগ-সুবিধা
খাবার
নেই
থাকার ব্যবস্থা
নেই
পার্কিং
নেই
টয়লেট
নেই
গাইড
নেই
হুইলচেয়ার
নেই
অনুমতি
ফটোগ্রাফি
অনুমোদিত
ড্রোন
নিষিদ্ধ
ক্যাম্পিং
নিষিদ্ধ
ভ্রমণকারীদের মতামত
যারা এখানে ঘুরতে এসেছেন তাদের অভিজ্ঞতা
(0 রিভিউ)
সতর্কতা রিপোর্ট
এই স্থান সম্পর্কে সতর্কতামূলক রিপোর্টসমূহ
রিপোর্ট লোড হচ্ছে...
দ্রুত তথ্য
ঠিকানা
বান্দরবান, চট্টগ্রাম
প্রবেশ মূল্য
বিনামূল্যে
সময়সূচি
সর্বদা খোলা
আরও দেখুন
সব দেখুন
নাফাখুম
এই স্থানটি সম্পর্কে আরও জানুন

নাফাখুম ও আমিয়াখুম
এই স্থানটি সম্পর্কে আরও জানুন

কেওক্রাডং
এই স্থানটি সম্পর্কে আরও জানুন

মাতামুহুরী নদী
এই স্থানটি সম্পর্কে আরও জানুন

বান্দরবান, থানচি ও রেমাক্রি
এই স্থানটি সম্পর্কে আরও জানুন

পাও তং পাহাড়
এই স্থানটি সম্পর্কে আরও জানুন
