ঠাকুরপুর জামে মসজিদ
প্রত্নতাত্ত্বিক স্থান

ঠাকুরপুর জামে মসজিদ

চুয়াডাঙ্গা, খুলনা
0.0(0 রিভিউ)

সংক্ষিপ্ত বিবরণ

ঠাকুরপুর জামে মসজিদ (Thakurpur Jame Mosque) ঐতিহ্য আর নান্দ্যনিকতায় চুয়াডাঙ্গা জেলার একটি অন্যতম প্রাচীন ইসলামিক স্থাপত্য নিদর্শন। চুয়াডাঙ্গা থেকে ২ কিলোমিটার দূরে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের পার্শ্ববর্তী ঠাকুরপুর গ্রামে অবস্থিত ঠাকুরপুর জামে মসজিদটি বর্তমানে পীরগঞ্জ জামে মসজিদ হিসেবে সুপরিচিত। মসজিদের মূল অংশ নির্মাণের ব্যাপারে প্রকৃত তথ্য পাওয়া না গেলেও স্থানীয় প্রবীণদের মতে, ১৬৯৮ সালে পশ্চিমবঙ্গ থেকে সাধক পুরুষ হযরত আফু শাহ্‌ ইসলাম ধর্ম প্রচারের উদ্দ্যেশ্যে ঠাকুরপুরে এসে খানকা স্থাপন করেন। তিনি জীনদের সাহায্যে এক রাতের মধ্যেই মসজিদটি নির্মাণ করেন। একারণে স্থানীয় অনেকে এই মসজিদটি “জিনের মসজিদ” হিসেবে অভিহিত করেন।

দ্রুত তথ্য

ঠিকানা

চুয়াডাঙ্গা, খুলনা

প্রবেশ মূল্য

বিনামূল্যে

সময়সূচি

সর্বদা খোলা

মানচিত্র