টিপরা ছড়া গলফ মাঠ (Tipra Cherra Golf Course) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার একটি অন্যতম দর্শনীয় স্থান। জায়গাটি অনেকের কাছে হরিণছড়া গলফ মাঠ (Harinchara Golf Field) নামেও পরিচিত। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এই স্থানের কিছু ভিডিও ও স্থির চিত্র ভাইরাল হবার পর অনেক দর্শনার্থীর মধ্যে জায়গাটি নিয়ে আগ্রহ দেখা যায়।
শ্রীমঙ্গল শহর থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে অবস্থিত এই হরিণছড়া গলফ মাঠটি মূলত চা বাগানের মধ্যে অবস্থিত। শ্রীমঙ্গলের পাহাড়ে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এই গল্ফ মাঠ শুধু একটি খেলার জায়গা নয়। এটি যেন প্রকৃতির মাঝে গড়ে ওঠা এক শান্ত সৌন্দর্যের প্রতীক। এখানে সবুজ ঘাসের বিস্তৃত মাঠ এবং উঁচু-নিচু টিলা, সব মিলিয়ে চমৎকার পরিবেশ।
হজম টিলা এবং অন্যান্য দর্শনীয় স্থানের কাছাকাছি হওয়ায় হরিণছড়া গলফ মাঠ শ্রীমঙ্গলে আসা পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্যে হয়ে উঠেছে। এখানে বেড়াতে আসা পর্যটকরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি ছবি তোলার জন্য রয়েছে সুন্দর স্থান। যারা শ্রীমঙ্গলে ঘুরতে আসেন তাদের জন্য হরিণছড়া গলফ মাঠ হতে পারে এক মন ভোলানো মুহূর্তের ঠিকানা।
কিভাবে যাবেন
ঢাকা থেকে চাইলে বাসে অথবা ট্রেনে আসতে পারেন শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন ও বাস স্ট্যান্ড থেকে সিএনজি বা স্থানীয় যে কোন যানবাহনে প্রায় ১৬ কিলোমিটার দূরের হরিণছড়া গলফ মাঠে যেতে পারবেন।
কোথায় থাকবেন
শ্রীমঙ্গল ও এর আশেপাশে অনেক ছোট-বড় রিসোর্ট ও আবাসিক হোটেল আছে। থাকতে চাইলে শ্রীমঙ্গল ও তার আশেপাশে সেরা রিসোর্ট সম্পর্কে জানতে পড়ুন শ্রীমঙ্গল এর সবচেয়ে সুন্দর রিসোর্ট ও হোটেল আর্টিকেলটি।
কোথায় খাবেন
শ্রীমঙ্গলে নানা ধরণের রেস্তোরা আছে। যাদের মধ্যে ক্যাফে শ্রীমঙ্গল এন্ড চাইনিজ, সাতকরা, চামুং রেস্টুরেন্ট, মেজবান বাড়ি রেস্টুরেন্ট, কাচ্ছি কিং অনেক জনপ্রিয়। এই রেস্টুরেন্টগুলোতে দেশি ও বিদেশী নানা পদের খাবার খেতে পারবেন।
আশেপাশের দর্শনীয় স্থান
আশেপাশের দর্শনীয় স্থান এর মধ্যে মাধবপুর লেক , লাউয়াছড়া উদ্যান , চা বাগান , সাত রঙের চা – নীলকন্ঠ কেবিন, বাংলাদেশ চা গবেষণা ইন্সটিটিউট অন্যতম।