উজানী রাজবাড়ী
প্রত্নতাত্ত্বিক স্থান

উজানী রাজবাড়ী

গোপালগঞ্জ, ঢাকা
0.0(0 রিভিউ)

সংক্ষিপ্ত বিবরণ

গোপালগঞ্জ জেলা সদর থেকে ৩৫ কিলোমিটার দূরে মুকসুদপুরে অবস্থিত উজানী রাজবাড়ী (Ujani Palace) একটি ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন। কালের বিবর্তনে রাজবাড়ীর প্রাচীন শিল্প নিদর্শনগুলো অনেকাংশে হারিয়ে গেছে। তবে জমিদারী প্রথার সাক্ষী হিসেবে রাজবাড়িটি টিকে থাকলেও যথাযথ সংস্কারের অভাবে এই স্থাপনার সৌন্দর্য বিলুপ্তির পথে। ব্রিটিশ শাসনামলে যশোর জেলা থেকে গোবিন্দ ও সুর নারায়ণ নামের দুই জমিদার গোপালগঞ্জের উজানী গ্রামে বসতি স্থাপন করেন। পরবর্তীতে তারা তেলিহাটি পরগনার প্রায় ৫০ হেক্টর এলাকা নিয়ে জমিদারী প্রথা চালু করেন এবং জমিদারী কাজের জন্য কয়েকটি দ্বিতল ও ত্রিতল প্রাসাদ নির্মাণ করেন। সে পরিকল্পনার অংশ হিসাবে উজানিতে কারুকার্যখচিত জমিদার বাড়ি নির্মাণ করা হয়, যা বর্তমানে উজানী রাজবাড়ী হিসেবে পরিচিত।

দ্রুত তথ্য

ঠিকানা

গোপালগঞ্জ, ঢাকা

প্রবেশ মূল্য

বিনামূল্যে

সময়সূচি

সর্বদা খোলা

মানচিত্র