পরিচিতি
উপেন্দ্র সরোবর টাঙ্গাইল জেলার নাগরপুরে অবস্থিত একটি প্রাকৃতিক সৌন্দর্যবেষ্টিত পর্যটন এলাকা। এটি 'বার ঘাটলা দীঘি' নামেও পরিচিত, যেখানে ১২টি ঘাট রয়েছে। জমিদার রায় বাহাদুর সতীশ চৌধুরী তার পিতা উপেন্দ্র মোহন রায় চৌধুরীর নামে এই দীঘি খনন করেন।
দর্শনীয় আকর্ষণ
উপেন্দ্র সরোবরের পশ্চিম পাশে প্রধান প্রবেশপথ পার হলেই নজরে পড়বে ঘাট সংলগ্ন বিশাল বটবৃক্ষ। দীঘির চারপাশে নানা প্রজাতির গাছ লাগানো হয়েছে।
কিভাবে যাবেন
- বাস: ঢাকা থেকে মহাখালী বা কল্যাণপুর থেকে টাঙ্গাইল বা ধনবাড়ীগামী যেকোন বাসে টাঙ্গাইল যেতে পারবেন।
- ট্রেন: কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে একতা এক্সপ্রেস অথবা রাজশাহী রুটে চলাচলকারী যেকোন ট্রেনে করে টাঙ্গাইল আসতে পারবেন।
- টাঙ্গাইল শহর থেকে সিএনজি নিয়ে সরাসরি নাগরপুর উপজেলা থেকে ২ কিলোমিটার দূরে উপেন্দ্র সরোবর যাওয়া যায়।
থাকা-খাওয়া
ঢাকা থেকে টাঙ্গাইলের উপেন্দ্র সরোবর ঘুরে সন্ধ্যার মধ্যে ফিরে আসা সম্ভব। তবে রাত্রিযাপনের প্রয়োজনে টাঙ্গাইল শহরের মসজিদ রোড ও নিরালা মোড়ে আল ফয়সাল, হোটেল প্রিন্স, ব্যুরো হোটেল, আযান রেসিডেন্সিয়াল, হোটেল প্যারাডাইস ইন, হোটেল সাগর ও হোটেল শান্তির মতো আবাসিক হোটেলগুলোতে থাকতে পারবেন।
ভ্রমণ টিপস
বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের তত্ত্বাবধানে থাকা এই স্থান বর্তমানে ভ্রমণ পিপাসুদের কাছে পিকনিক স্পট হিসেবে বেশ জনপ্রিয়। তবে সাম্প্রতিক সময়ে যথাযথ সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে সরোবরটি তার আগের জৌলুস কিছুটা হারিয়েছে।