পরিচিতি
বরেন্দ্র গবেষণা জাদুঘর বাংলাদেশের প্রথম জাদুঘর এবং দক্ষিণ এশিয়ার অন্যতম প্রত্নতত্ত্ব সংগ্রহশালা। এটি রাজশাহী শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। ১৯১০ সালে নাটোরের দিঘাপাতিয়ার জমিদার শরৎ কুমার রায়, আইনজীবী অক্ষয় কুমার মৈত্র এবং রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষক রামপ্রসাদ চন্দ্র বাংলার ঐতিহ্যবাহী নিদর্শন সংগ্রহ এবং সংরক্ষণের জন্য বরেন্দ্র অনুসন্ধান সমিতি গঠন করেন। ১৯১৩ সালে বরেন্দ্র গবেষণা জাদুঘর নিজস্ব ভবনে যাত্রা শুরু করে।
দর্শনীয় আকর্ষণ
বরেন্দ্র জাদুঘরে প্রায় ৯ হাজারেরও অধিক নিদর্শন রয়েছে। এর মধ্যে রয়েছে সিন্ধু সভ্যতার নিদর্শন, মহেনজোদারো সভ্যতার প্রত্নতত্ত্ব, পাথরের মূর্তি, একাদশ শতকে নির্মিত বুদ্ধ মূর্তি, ভৈরবের মাথা, গঙ্গা মূর্তি, মোঘল আমলের রৌপ্র মুদ্রা, গুপ্ত সম্রাট চন্দ্রগুপ্তের গোলাকার স্বর্ণমুদ্রা, সম্রাট শাহজাহানের গোলাকার রৌপ্য মুদ্রা ইত্যাদি।
কিভাবে যাবেন
- রাজশাহী শহরে আসার পর আপনার সুবিধামত যানবাহনে এই জাদুঘরে যেতে পারবেন।
- রাজশাহী কলেজের পাশে এটি অবস্থিত।
প্রবেশমূল্য ও সময়সূচী
- সাধারণ দর্শনার্থীদের প্রবেশ মূল্য ২০ টাকা।
- বিদেশী দর্শনার্থীদের প্রবেশ মূল্য ২০০ টাকা।
- পাঁচ বছরের নীচে বাচ্চাদের জন্য প্রবেশ ফ্রি।
- শনিবার থেকে বুধবার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা থাকে।
- বৃহস্পতি বার, শুক্রবার এবং বিশ্ববিদ্যালয় ঘোষিত ছুটির দিনগুলোতে বন্ধ থাকে।