পরিচিতি
ভাসু বিহার বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বিহার গ্রামে অবস্থিত একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটি মহাস্থানগড় থেকে ৬ কিলোমিটার দূরে অবস্থিত। স্থানীয় বাসিন্দারা এটিকে নরপতির ধাপ হিসেবে চিনেন।
দর্শনীয় আকর্ষণ
ভাসু বিহার থেকে গুপ্তযুগের দুইটি আয়তাকার বৌদ্ধ বিহার ও ক্রুশাকৃতি মন্দির আবিষ্কৃত হয়েছে। ১৯৭৩ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত খনন কাজের মাধ্যমে এখানে দুইটি মধ্যম আকৃতির সংঘরাম, একটি মন্দিরের আংশিক অবকাঠামো এবং প্রায় ৮০০ টির মতো মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন খুঁজে পাওয়া যায়।
কিভাবে যাবেন
- বাসে: ঢাকা থেকে বগুড়া যাওয়ার জন্য গাবতলী, মহাখালী, শ্যামলী, আব্দুল্লাপুর ও কল্যানপুর থেকে বিভিন্ন বাস পাওয়া যায়।
- ট্রেনে: ঢাকার কমলাপুর থেকে বুড়িমারী এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেস ট্রেনে বগুড়া যেতে পারেন।
- বগুড়া শহর থেকে সিএনজি বা অটো রিকশায় গোকুল মেধ রোড দিয়ে বীর শ্রেষ্ঠ স্কোয়ারে ঢুকে ভাসু বিহার যাওয়া যায়।
থাকা-খাওয়া
বগুড়ায় অবস্থিত আবাসিক হোটেলের মধ্যে মম ইন, হোটেল নাজ গার্ডেন, পর্যটন মোটেল, সেফওয়ে মোটেল, সেঞ্ছুরি মোটেল, মোটেল ক্যাসেল উল্লেখযোগ্য।
বগুড়া শহরে সাথী হোটেল এন্ড রেস্টুরেন্ট, মায়ের দোয়া হোটেল, অতিথি গার্ডেন রেস্টুরেন্ট, চাপ কর্নার ও হোটেল সাফিনার মতো বেশকিছু রেস্টুরেন্ট আছে।