পরিচিতি
ময়নামতি ওয়ার সিমেট্রি কুমিল্লায় অবস্থিত একটি ঐতিহাসিক সমাধিক্ষেত্র যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭৩৭ জন সৈন্য চিরনিদ্রায় শায়িত আছেন। এখানে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান এবং ইহুদির কবর রয়েছে।
কিভাবে যাবেন
- দেশের যেকোনো স্থান থেকে: কুমিল্লা এসে সিএনজি অথবা বাসে করে ময়নামতি ওয়ার সিমেট্রিতে যাওয়া যায়।
- ঢাকা থেকে বাসে: সায়েদাবাদ বাস টার্মিনাল এবং কমলাপুর থেকে উপকূল, তিশা, স্টার লাইন, বিআরটিসি, রয়েল, এশিয়া লাইন পরিবহনে বাসে কুমিল্লা আসতে জনপ্রতি ২৫০ থেকে ৪০০ টাকা ভাড়া লাগে।
- ঢাকা থেকে ট্রেনে: চট্টগ্রামগামী সুবর্ণা ও সোনার বাংলা ছাড়া প্রায় সকল ট্রেন কুমিল্লা রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দেয়।
- চট্টগ্রাম থেকে বাসে: প্রিন্স, সৌদিয়া অথবা ঢাকাগামী যেকোনো বাসে করে কুমিল্লা আসতে পারবেন।
সেরা সময়
ঈদের ২ দিন ব্যতীত সারাবছর সকাল ৭ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ময়নামতি ওয়ার সিমেট্রি সকলের জন্য উম্মুক্ত থাকে।
থাকা-খাওয়া
কুমিল্লা শহরে কুমিল্লা ক্লাব, কুমিল্লা সিটি ক্লাবসহ বেশকিছু ভালো মানের আবাসিক হোটেল রয়েছে। এসব হোটেলে ১০০০ থেকে ৩০০০ টাকায় রাত্রি যাপন করতে পারবেন। এছাড়া মাঝারি মানের হোটেলের মধ্যে হোটেল চন্দ্রিমা, হোটেল শালবন, হোটেল আবেদিন, হোটেল সোনালী, হোটেল নিদ্রাবাগ, আশীক রেস্ট হাউস, হোটেল নুরজাহান উল্লেখযোগ্য।