পরিচিতি
উয়ারী বটেশ্বর বাংলাদেশের নরসিংদী জেলার বেলাবো ও শিবপুর উপজেলায় অবস্থিত একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান। এটি আড়াই হাজার বছরের পুরনো একটি সুসংগঠিত নগর সভ্যতা হিসেবে পরিচিত। পুরনো ব্রহ্মপুত্র নদের অববাহিকায় অবস্থিত এই স্থানটি তৎকালীন সময়ে দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ নদী বন্দর ও আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্র ছিল।
দর্শনীয় আকর্ষণ
উয়ারী বটেশ্বরে প্রাচীন দুর্গ-প্রাচীর, পরিখা, উন্নত রাস্তা ও মুদ্রা ভাণ্ডারসহ অনেক অনন্য স্থাপত্যশৈলী আবিষ্কৃত হয়েছে। এখানে একটি বৌদ্ধ পদ্মমন্দির এবং প্রাচীন শিল্পাঞ্চলের অস্তিত্বও পাওয়া গেছে।
কিভাবে যাবেন
- বাসে: ঢাকার গুলিস্তান ও সায়েদাবাদ থেকে বিভিন্ন পরিবহণের বাস সরাসরি ঢাকা-নরসিংদী রুটে যাতায়াত করে।
- ট্রেনে: কমলাপুর বা বিমানবন্দর রেলওয়ে স্টেশন হতে আন্তঃনগর বা লোকাল ট্রেনে নরসিংদী ভ্রমণ করা যায়।
- স্থানীয় যানবাহনে: মহাখালী থেকে ভৈরবগামী বাসে পরিবহন ভেদে ১৫০-১৮০ টাকা ভাড়ায় ভৈরবের মরজাল বাসস্ট্যান্ডে নামতে হবে। সেখান থেকে স্থানীয় যানবাহনে (সিএনজি বা ইজি বাইক) জনপ্রতি ৪০-৫০ টাকা বা ২০০-২৫০ টাকায় সিএনজি রিজার্ভ নিয়ে সরাসরি উয়ারী বটেশ্বর প্রত্নতাত্ত্বিক স্থানে যাওয়া যায়।
থাকা-খাওয়া
উয়ারী বটেশ্বরে একটি সরকারী ডাকবাংলো আছে। এখানে থাকার জন্য নন-রুমের জন্য ৫০০ টাকা এবং এসি রুমের জন্য ১২০০ টাকা খরচ করতে হবে। কেয়ারটেকারের সাথে কথা বলে খাবারের ব্যবস্থা করা যায়। কেয়ারটেকার লিটনের ফোন নাম্বার- ০১৯৩৩-২৫১২৪২। এছাড়াও নরসিংদী জেলা শহরে এবং ভৈরব সংলগ্ন এলাকায় বিভিন্ন মানের আবাসিক হোটেলে রাত্রিযাপনের সুযোগ রয়েছে।