পরিচিতি
শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক ময়মনসিংহ শহরের ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত একটি মনোরম স্থান। বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিনের চিত্রকর্মগুলো এখানে সংরক্ষিত আছে। পার্কটি ময়মনসিংহ সার্কিট হাউজ সংলগ্ন এবং এটি একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ।
দর্শনীয় আকর্ষণ
জয়নুল আবেদিন পার্কে রয়েছে দৃষ্টিনন্দন ফোয়ারা, দোলনা, ট্রেন, ম্যাজিক নৌকা, মিনি চিড়িয়াখানা, বৈশাখী মঞ্চ, ঘোড়ার গাড়ি, চরকি এবং বেশকিছু খাবারের দোকান। নদীতে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে সারি সারি নৌকা।
কিভাবে যাবেন
- বাসে: ঢাকা থেকে এনা, আলম এশিয়া, শামীম এন্টারপ্রাইজ, শৌখিন কিংবা নিরাপদ পরিবহনের বাসে করে ৩২০ টাকা ভাড়ায় ময়মনসিংহ যেতে পারবেন।
- ট্রেনে: ঢাকা থেকে তিস্তা এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এবং হাওর এক্সপ্রেস ট্রেনে ময়মনসিংহ যেতে পারবেন।
- স্থানীয় বাহন: ময়মনসিংহ রেলওয়ে ষ্টেশন বা বাস স্টপ থেকে রিকশা যোগে সহজেই পার্কে যাওয়া যায়।
থাকা-খাওয়া
ময়মনসিংহ শহরে ভালো মানের আবাসিক হোটেলের মধ্যে হোটেল আমির ইন্টারন্যাশনাল, হোটেল আল হেরা, হোটেল মোস্তাফিজ, সিলভার ক্যাসেল, রিভার প্যালেস উল্লেখযোগ্য। খাবারের জন্য সারিন্দা, হোটেল খন্দকার, ধান সিড়ি, সেভেন ইলেবেন, হোটেল মিনার, রোম থ্রি এবং ময়মনসিংহ প্রেস ক্লাব কেন্টিন উল্লেখযোগ্য।