নন্দন মেলা
আসন্ন🇮🇳 ভারতআর ৬৭ দিন

নন্দন মেলা

মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২৬ – বুধবার, ২ ডিসেম্বর, ২০২৬

শান্তিনিকেতন

📅 কবে

মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২৬ – বুধবার, ২ ডিসেম্বর, ২০২৬

📍 কোথায়

শান্তিনিকেতন

⏳ অবস্থা

আর ৬৭ দিন

ইভেন্ট সম্পর্কে

শান্তিনিকেতন (Shantiniketan) এর পৌষ মেলার কথা সবাই জানেন, তবে তার আগে নভেম্বরের শেষ আর ডিসেম্বরের শুরুতেই চলে বিশ্বভারতীর কলাভবনের ‘নন্দন মেলা’। শুধু এই মেলার রূপ দেখতেই পাড়ি দিতে পারেন লাল মাটির দেশ শান্তিনিকেতনে। নিত্যদিনের চিন্তাভাবনা থেকে নিজেকে দূরে রাখতে হলে কয়েকদিনের শান্তিনিকেতন সফর এক্কেবারে মন ভালো করা ‘ওষুধ’-এর মতো কাজ করে। আর এর অন্যতম আকর্ষণ হল নন্দন মেলা। জেনে নেওয়া যাক এই মেলা সম্পর্কে কিছু তথ্য।

শান্তিনিকেতনের বিশ্বভারতীর কলাভবন ক্যাম্পাসে এই শিল্পভাবনামূলক মেলা প্রতিবছরই ১ ও ২ ডিসেম্বর দুদিন ধরে আয়োজিত হয়। মেলার মূল আকর্ষণ অবশ্যই শিল্পচিন্তা। তাই সাধারণ আর চারপাঁচটা মেলার থেকে নন্দন মেলার ‘স্বাদ’ একটু অন্যরকমের। সবমিলিয়ে এই মেলার সুখময় অভিজ্ঞতা আপনাকে অন্য এক স্তরে উন্নীত করবে।

নন্দন মেলার ইতিহাস

ভারতীয় চিত্রশিল্পের ইতিহাসে অন্যতম প্রখ্যাত একটি নাম নন্দলাল বসু। বিশ্বভারতীর কলাভবনের প্রিন্সিপাল পদে তিনি আসীন হন ১৯২২ সালে। তাঁর প্রখ্যাত কীর্তিকে স্মরণে রেখেই তাঁর নামাঙ্কিত এই মেলা আয়োজিত হয় প্রতি বছর। নন্দলাল বসুর জন্মদিন ১৮৮২ সালের ৩ ডিসেম্বর। সেই উপলক্ষ্যে তাঁর জন্মদিনের আগের দু’দিন শান্তিনিকেতনের কলাভবন চত্বরে আয়োজিত হয় এই ভিন্নস্বাদের মেলা।

নন্দন মেলা জুড়ে এক কথায় বেশ আলাদা একটা মেজা থেকে যায়। সুক্ষ্ম শিল্পভাবনার সঙ্গে কখনও বন্ধুত্ব পাতায় গান, তো কখনও প্রযুক্তি, কখনও বা নাচ। আর তার মিশেলে কলাভবন চত্বরে একটা জমজমাট পরিবেশ তৈরি হয়।

কি কি পাওয়া যায় মেলায়

গয়না, পেন্টিং, মাটির বাসন, সিরামিক্, ডোকরা, কী না পাওয়া যায় এই মেলায়। শৌখিন সমস্তরকমের সামগ্রী মেলে এই মেলায়। মূলত, কলাভবনের ছাত্রছাত্রীরাই এই মেলার আয়োজনে বিভিন্ন স্টল সামগ্রী নিয়ে বসেন। উল্লেখ্য, তাঁরা নিজের হাতে এই সামগ্রী বানান। এমন এক মেলায় গেলে যে কারোরই মন ভালো হতে বাধ্য।

ছবি

লোকেশন

শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ 731235, ভারত

দিকনির্দেশ দেখুন ↗
#fair#Nandan Mela#Santiniketan