ব্রহ্মপুত্র নদ
নদী ও দ্বীপ

ব্রহ্মপুত্র নদ

ময়মনসিংহ, ময়মনসিংহ
0.0(0 রিভিউ)

সংক্ষিপ্ত বিবরণ

এশিয়া মহাদেশের একটি গুরুত্বপূর্ণ নদীর নাম ব্রহ্মপুত্র নদ (Brahmaputra River)। সংস্কৃত শব্দ ব্রহ্মপুত্র শব্দের অর্থ ব্রহ্মার পুত্র। হিমালয়ের কৈলাস শৃঙ্গের কাছে জিমা ইয়ংজং হিমবাহ হতে সৃষ্টি হয়ে সাং পো নামে তিব্বতের পুর্ব দিকে প্রবাহিত হয়ে ভারতের অরুণাচল প্রদেশে সিয়ং এবং আসামে দিহং নামে বয়ে যাবার সময় দিবং এবং লোহিত নামে আরো দুইটি বড় নদীর সাথে যুক্ত হয়ে ব্রহ্মপুত্র নদের জন্ম। এরপর কুড়িগ্রাম জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ময়মনসিংহ অঞ্চল দিয়ে মেঘনা নদীর সাথে মিলিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। উৎপত্তিস্থল থেকে বঙ্গোপসাগর পর্যন্ত ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য প্রায় ২৯০০ কিলোমিটার। ১৭৮৭ সালে ভূমিকম্পে ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তিত হয়ে ব্রহ্মপুত্রের প্রধান শাখা যমুনা নদীর জন্ম হয়।

দ্রুত তথ্য

ঠিকানা

ময়মনসিংহ, ময়মনসিংহ

প্রবেশ মূল্য

বিনামূল্যে

সময়সূচি

সর্বদা খোলা

মানচিত্র