গাংচিল আইল্যান্ড
নদী ও দ্বীপ

গাংচিল আইল্যান্ড

রাঙামাটি, চট্টগ্রাম
0.0(0 রিভিউ)

সংক্ষিপ্ত বিবরণ

গাংচিল আইল্যান্ড (Gangchil Island) রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের বুকে কর্নফুলি ও মাইনি নদীর অববাহিকায় অবস্থিত একটি দৃষ্টিনন্দন ক্যাম্পসাইট। এটি মুলত কাপ্তাই হ্রদের একটি দ্বীপ। চারপাশের সবুজ পাহাড়, কাপ্তাই লেকের শান্ত নীল জলরাশি ও নির্জনতাই এখানখার প্রধান আকর্ষণ। রাঙ্গামাটি রিজার্ভ বাজার ঘাট থেকে নদী পথে প্রায় ৩০ কিলোমিটার দূরে এই নয়নাভিরাম গাংচিল আইল্যান্ড এর অবস্থান। এর কিছু দুরেই সীমান্তের ওপাড়ে রয়েছে ভারতের মিজোরাম। সম্প্রতি চালু হওয়া অফ বিট ক্যাম্পিং সাইট গাংচিল আইল্যান্ড কোলাহলের শহর ছেড়ে যারা নির্জনতায় কিছু সময় কাটাতে চায় তাদের জন্য আদর্শ গন্তব্য। এখানে আসলে যে কেউ একদম প্রকৃতির সাথে মিশে যেতে পারবে।

দ্রুত তথ্য

ঠিকানা

রাঙামাটি, চট্টগ্রাম

প্রবেশ মূল্য

বিনামূল্যে

সময়সূচি

সর্বদা খোলা

মানচিত্র