কক্সবাজারের ইনানী বীচ পয়েন্টে অবস্থিত এক রাজকীয় রিসোর্টের নাম ইনানী রয়েল রিসোর্ট (Inani Royal Resort)। ইনানী সাগর সৈকতের কোল ঘেষা অপরূপ মেরিন ড্রাইভ সড়কের পাশে অনন্য নান্দ্যনিকতায় সাজানো এই রিসোর্ট পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। পরিবার পরিজন, বন্ধু বান্ধব, হানিমুন কিংবা যেকোন কর্পোরেট ট্যুরের জন্যে নিরিবিলি ও চমৎকার পরিবেশের ইনানী রয়েল রিসোর্ট হতে পারে আপনার প্রিয় গন্তব্য।
সাগরের মৃদু গর্জন, পাখিদের কলকাকলি, রিসোর্টের উদ্যান ভরা বাহারি ফুল আপনার মনে এক অপার্থিব প্রশান্তি ছড়িয়ে দেবে। রিসোর্টের ঠিক সামনে রয়েছে বিস্তীর্ণ ইনানী সাগর সৈকত, যেখানে পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে একান্ত সময় কাটাতে পারবেন।
ইনানী রয়েল রিসোর্টে বেড়াতে এলে কক্সবাজার এবং সেন্টমাটিন দ্বীপ ভ্রমণের অভিজ্ঞতা একত্রে অনুভব করতে পারবেন। কারণ ইনানী সৈকতেই আছে প্রবালের রাজ্য। রিসোর্টের কাছে ইনানী সৈকত ছাড়া আরও আছে পাটুয়ার টেক, সানসেট পয়েন্ট, ইনানী সংরক্ষিত বন, হিমছড়ি এবং দরিয়ানগর সহ বেশকিছু দর্শনীয় স্থান। ইনানী ও পাটুয়ার টেকের প্রবাল পাথরে ভরা বৈচিত্রময় সমুদ্র সৈকত অনেকাংশেই আপনাকে সেন্টমার্টিন দর্শনের পূর্ণতা এনে দেবে। রিসোর্টের বেলকনিতে বসে সূর্যোদয় এবং সূর্যাস্ত উপভোগ করার সাথে সাথে সকাল বেলায় সমুদ্র সৈকতে লাল কাঁকড়ার অবাধ বিচরণ নিস্বন্দেহে আপনাকে রোমাঞ্চিত করবে।
প্রায় আড়াই একর জায়গা জুড়ে নির্মিত ইনানী রয়েল রিসোর্টে রাত্রিযাপনের জন্য আটটি পৃথক ভবনে সর্বমোট ৪৮ টি কক্ষ রয়েছে। তিন তলা বিশিষ্ট প্রতিটি ভবনের নামকরণ করা হয়েছে বাংলাদেশের বিভিন্ন নদ-নদীর নামের সাথে মিল রেখে। ৩৩৮ বর্গফূট আকারের প্রতিটি কক্ষে আছে আরামদায়ক বিছানা, এয়ার কন্ডিশন, টি টেবিল, চেয়ার, বিশাল টিভি, ইন্টারকম এবং আধুনিক সকল সুযোগ সুবিধা। প্রতিটি রুমের সামনের অংশে আছে সুপরিসর বেলকনি। তৃতীয় তলার বেলকনি থেকে চোখে ধরা দেয় বিস্তৃর্ণ সমুদ্রের অপূর্ব রূপ। এছাড়া রিসোর্টের সামনের উদ্যানে স্থান পেয়েছে নানা ধরণের ফুল ও শোভাবর্ধক গাছ এবং প্রকৃতিকে উপভোগের জন্য বসার ব্যবস্থা।
রুম ভাড়া
১০% সার্ভিস চার্জ এবং ১৫% ভ্যাট সহ রুম ভাড়া –
সব ধরনের রুম বুকিং এর সাথে আছে ২ জনের জন্যে কমপ্লিমেন্টারি সকালের নাস্তা, ফ্রি ইন্টারনেট সহ আরও অনেক সুযোগ সুবিধা।
অফার ও ডিসকাউন্ট
বিভিন্ন উৎসব এবং সময় অনুযায়ী ইনানী রয়েল রিসোর্টে রুম ভাড়ার উপর ডিসকাউন্টের সুবিধা থাকে। ভ্রমণ গাইড ব্যবহারকারীরা বুকিংয়ের সময় রেফারেন্স হিসেবে ভ্রমণ গাইডের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার, ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপের কথা বললেই যেকোন রুম বুকিং এ পাবেন ৩০% পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা।
কনফারেন্স রুম
রিসোর্টে যেকোন ইভেন্ট, পার্টি এবং কর্পোরেট মিটিং আয়োজনের জন্যে আছে সুবিশাল কনফারেন্স রুম। কনফারেন্স রুমের প্রতিদিনের ভাড়া ১২,০০০ টাকা, তবে ৩০ জনের অধিক অতিথির অনুষ্ঠান আয়োজনের জন্য কনফারেন্স রুমের ভাড়া গুনতে হবে ১৫,০০০ টাকা।
রেস্টুরেন্ট সেবা
খাওয়া দাওয়ার জন্যে রিসোর্টে রয়েছে কোরাল পয়েন্ট নামের নিজস্ব রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের ইন্ডিয়ান ও বাংলা খাবার পাওয়া যায়। এখানে একত্রে ২০০ জনের খাওয়া দাওয়া করতে পারবেন। ইনানী সমুদ্র সৈকতে বেড়াতে আসা যেকোন পর্যটক রিসোর্টের অতিথি না হয়েও রেস্টুরেন্ট সুবিধা নিতে পারেন।
সুযোগ সুবিধা
ইনানী রয়াল রিসোর্টের অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে আছে- এক্সট্রা বেড নেবার সুযোগ, কমপ্লিমেন্টারি ফ্রুটস ও পানির বোতল, লন্ড্রী সুবিধা, ফ্রি ওয়াই-ফাই, বাচ্চাদের জন্যে কিডস জোন, বার-বি-কিউ করার ব্যবস্থা, ২৪ ঘন্টা রুম ও রিসিপশন সার্ভিস, নিরবিচ্ছিন্ন নিরাপত্তা ও বিদ্যুৎ ব্যবস্থা, কার পার্কিং এবং ঘুরে দেখার জন্যে রেন্ট-এ-কার সুবিধা।
যোগাযোগ ও বুকিং
তথ্য: +88 01952 227 741 বুকিং: +88 01952 227 744
Inani Royal Resort Ltd Marin Drive Road, Ukhia Cox’s Bazar Facebook: www.facebook.com/inaniroyalresort
কিভাবে যাবেন
ঢাকা থেকে ইনানী রয়াল রিসোর্টে যেতে চাইলে প্রথমে আপনাকে কক্সবাজার আসতে হবে। ঢাকা থেকে সৌদিয়া, এস আলম এর মার্সিডিজ বেঞ্জ, গ্রিন লাইন, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, সোহাগ পরিবহন, এস আলম পরিবহণের এসি ও নন-এসি বাস সার্ভিস রয়েছে। বাস ভেদে নন এসি বাস ভাড়া ৯০০-১১০০ টাকা এবং এসি বাস ভাড়া ১০০০-২৫০০ টাকা। এছারা সরাসরি কক্সবাজার আসতে চাইলে কক্সবাজার এক্সপ্রেস অথবা পর্যটক এক্সপ্রেস ট্রেনে করে কক্সবাজার আসতে পারেন। আর যদি বাজেট নিয়ে আপনার কোন চিন্তা না থাকে তবে কক্সবাজার যাবার জন্য আকাশপথ বেছে নিতে পারেন। ঢাকা থেকে কক্সবাজার বিমান ভাড়া; এয়ারলাইন্স, ক্লাস ও সময়ভেদে ৪,৫৯৯-১২,০০০ টাকা।
কক্সবাজার থেকে ইনানী রয়েল রিসোর্টঃ কক্সবাজারের থেকে ইনানী রয়াল রিসোর্টে যাওয়ার জন্যে খোলা জীপ, সিএনজি এবং ইজিবাইক পাওয়া যায়। খোলা জিপ রিজার্ভ নিতে আলোচনা সাপেক্ষ্যে ১৫০০ থেকে ২০০০ টাকা খরচ করতে হবে। একটি জীপে ১২ থেকে ১৫ জন চড়া যায়। আর ইজিবাইক বা সিএনজিতে করে ইনানী যেতে ২৫০ থেকে ৩৫০ টাকা খরচ হবে। কক্সবাজারের কলাতলী মোড় থেকে মেরিন ড্রাইভ রোড ধরে ইনানী রয়াল রিসোর্টের দিকে যতই এগিয়ে যেতে থাকবেন মেরিন ড্রাইভের চারপাশের সৌন্দর্য আপনাকে ততই বিমোহিত করে রাখবে।