রায়পুর মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্র
হাওর ও বিল

রায়পুর মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্র

লক্ষ্মীপুর, চট্টগ্রাম
0.0(0 রিভিউ)

সংক্ষিপ্ত বিবরণ

লক্ষ্মীপুর জেলা থেকে ১৫ কিলোমিটার দূরে রায়পুর উপজেলায় বাংলাদেশের বৃহত্তম ও এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম রায়পুর মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্র (Raipur Fish Hatchery and Training Centre) অবস্থিত। ১৯৭৯ সালে দেশের প্রধান খালগুলোতে মাছের পোনা ও রেনু চাষ এবং সরবারহের লক্ষ্যে রায়পুরে এই মৎস্য প্রজনন কেন্দ্রটি স্থাপন করা হয়। পরবর্তীতে ১৯৮২ সালে রায়পুর মৎস্য প্রজনন কেন্দ্রে কৃত্রিম মৎস্য প্রজনন শুরু করা হয় এবং ১৯৯২ সাল থেকে কেন্দ্রটি বানিজ্যকভাবে মাছ উৎপাদন শুরু করে। ১৯৭৯-১৯৯২ সাল পর্যন্ত এই কেন্দ্রটি ড্যানিশ উন্নয়ন সংস্থা ড্যানিডা কর্তৃক নোয়াখালী আঞ্চলিক উন্নয়ন প্রকল্পের অধীনে জেলার বৃহত্তম মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। বর্তমানে মৎস্য বিভাগের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত দেশের তিনটি মৎস্য প্রজনন কেন্দ্রের মধ্যে রায়পুর মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্র অন্যতম।

দ্রুত তথ্য

ঠিকানা

লক্ষ্মীপুর, চট্টগ্রাম

প্রবেশ মূল্য

বিনামূল্যে

সময়সূচি

সর্বদা খোলা

মানচিত্র