সায়রা গার্ডেন রিসোর্ট (Shaira Garden Resort) নারায়ণগঞ্জ জেলার মদনপুর ইউনিয়নের হেদায়েত পাড়া গ্রামে নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে গড়ে তোলা হয়েছে। ঢাকা থেকে নাজিম উদ্দিন ভূইয়া কলেজের বিপরীত পাশে অবস্থিত সায়রা গার্ডেন রিসোর্টের দূরত্ব মাত্র ২২ কিলোমিটার। মাত্র ৩০ বিঘা জমির উপর সায়রা গার্ডেন রিসোর্টটি নির্মিত হলেও ক্রমশই এর আয়তন বৃদ্ধি করা হচ্ছে।
কঠোর নিরাপত্তা ব্যবস্থায় পরিচালিত বিলাসবহুল সায়রা গার্ডেন রিসোর্টে আছে রেস্টুরেন্ট, মিনিবার, ফ্রি ওয়াইফাই, জিমনেশিয়াম, সুইমিংপুল, বার-বি-কিউয়ের আয়োজন, ফিশিংয়ের ব্যবস্থা, লন্ড্রি সার্ভিস, সার্বক্ষণিক বিদ্যুৎ, কার পার্কিং সহ সকল আধুনিক সুযোগ সুবিধা। এছাড়াও প্রায় ২৫০ অতিথি ধারণক্ষমতার একটি কনফারেন্স হল রয়েছে।
রুম ভাড়া ও প্রবেশ ফি
সায়রা গার্ডেন রিসোর্টের ৭ ক্যাটাগরির রুমের যেকোন একটিতে থাকতে হলে আপনাকে প্রতি রাতের খরচ করতে হবে ৫,০০০ টাকা থেকে ৯,৫০০ টাকা পর্যন্ত। প্রতিটি রুম এয়ার শীতাতপ নিয়ন্ত্রিত, টিভি, ঠান্ডা ও গরম পানির ব্যবস্থা আছে। আছে সকাল, দুপুর ও রাতের খাবার সহ বিভিন্ন প্যাকেজ। সায়রা গার্ডেন রিসোর্টে আছে সারাদিনের ডে লং প্যাকেজ। বিভিন্ন শর্ত, সুযোগ সুবিধা ও সেবার মান অনুযায়ী ডে লং প্যাকেজের অফার করে থাকে সায়রা গার্ডেন রিসোর্ট।
সায়রা রিসোর্টে প্রায় সময়ই নানা ধরণের প্যাকেজ থাকে এবং সময়ভেদে ভাড়া ও বিভিন্ন প্যাকেজ রেট পরিবর্তন হয়। তাই সবচেয়ে ভাল বুকিং করার আগে রিসোর্ট বুকিং ম্যানেজারের সাথে কথা বলে বর্তমান প্যাকেজ সম্পর্কে জেনে নেওয়া।
যোগাযোগ
সায়রা গার্ডেন হোটেল ও রিসোর্ট মদনপুর, বন্দর, নারায়ণগঞ্জ-১৪১২ মোবাইলঃ 01933700700, 01908809889 ইমেইলঃ reservation@shairagardenresorts.com Website | Facebook Page
কর্পোরেট অফিস ৩১/১ পুরানা পল্টন, শরীফ কমপ্লেক্স (৩য় তলা), রাধুনী রেস্টুরেন্টের বিপরীতে, ঢাকা মোবাইলঃ 02223351798, 01908809890 ইমেইলঃ sales@shairagardenresorts.com
খাবার ব্যবস্থা
সায়রা রিসোর্টে সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবারের জন্যে রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টে পাওয়া যাবে বাংলা, থাই ও চাইনিজ খাবার। ওপেন রেস্টুরেন্ট, মিনি জুসবার, বারবিকিউ এর সুবিধা আছে।
কিভাবে যাবেন
ঢাকা হতে মদনপুর বাসস্ট্যান্ড এসে সেখান থেকে রিক্সা বা অটো ভাড়া করে মদনপুর হেদায়েতপাড়া গ্রামে নাজিম উদ্দিন ভূইয়া কলেজের বিপরীত পাশে অবস্থিত সায়রা গার্ডেন রিসোর্টে আসতে পারবেন।
আশেপাশের দর্শনীয় স্থান
এই রিসোর্ট এর কাছেই আছে বেশ কিছু দর্শনীয় স্থান, তার মধ্যে ঐতিহাসিক সোনারগাঁও এর পানাম সিটি , সোনারগাঁও জাদুঘর ও বাংলার তাজমহল উল্লেখযোগ্য।