কার্তিক ব্রত
আসন্ন🇧🇩 বাংলাদেশআর ৩৯ দিন

কার্তিক ব্রত

মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ – শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

সোনারগাঁ, নারায়নগঞ্জ

📅 কবে

মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ – শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

📍 কোথায়

সোনারগাঁ, নারায়নগঞ্জ

⏳ অবস্থা

আর ৩৯ দিন

ইভেন্ট সম্পর্কে

আপনজনের কল্যাণ কামনায় প্রতি বছর কার্তিক মাসের শেষ ১৫ দিনের প্রতি শনি ও মঙ্গলবার উপবাস বা কার্তিক ব্রত পালন করেন লোকনাথভক্তরা। কার্তিক ব্রত, রাখের উপবাস, গোসাইর উপবাস কিংবা ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন – লোকনাথভক্তদের কাছে এই উৎসব নানা নামেই পরিচিত৷ উপবাসে লোকনাথ ভক্তরা কলাপাতা, ফুল, ধান-দূর্বা, মাটির প্রদীপ, ঘি, ডাব ও দুধ ইত্যাদি নিয়ে আগরবাতি বা ধূপ জ্বালিয়ে উন্মুক্ত ময়দানে নারী-পুরুষ লোকনাথের মূর্তির সামনে সারিবদ্ধভাবে বসেন। এসময় তারা সামনে কলাপাতার ওপর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করেন। অপেক্ষায় থাকেন সূর্য ডোবার৷

সূর্য পশ্চিমাকাশে ঢলে পড়লে ঘিয়ের প্রদীপে আগুন জ্বালান ভক্তরা৷ অন্ধকার ভেদ করে তখন ভক্তদের পবিত্র প্রদীপালোকে আলোকিত হয় চারপাশ এবং প্রদীপ প্রজ্জ্বলন শেষে ভাঙা হয় উপবাস। প্রদীপ জ্বালানো হলে ধূপের ধোয়ায় আচ্ছন্ন আশ্রমে প্রার্থনায় মগ্ন হন পুণ্যার্থীরা ৷ আপনজনের জন্য কল্যাণ কামনা করেন তাঁরা৷ সাথে বসে মেলা।

এই তিরোধান উৎসবে অংশগ্রহণ করতে প্রতিবেশী দেশ ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কাসহ দেশের হাজারো লোকনাথ ভক্ত বারদী আশ্রমে এসে সমবেত হন। ঢাকা শহরের স্বামীবাগ এলাকার লোকনাথ আশ্রমেও শত শত ভক্ত রাখের উপবাস পালনে মিলিত হন কার্তিকের শেষ পনের দিনের শনি ও মঙ্গলবার৷ ১৫ থেকে ৩০ কার্তিক – এই ১৫ দিনের প্রতিটি শনি ও মঙ্গলবার এই ব্রত অনুষ্ঠান হয়ে থাকে।

কেন এই উৎসব

কথিত আছে কলেরা-বসন্তের হাত থেকে বাঁচার জন্য কার্তিক মাসে উপবাস পালন এবং আশ্রম প্রাঙ্গণে ঘিয়ের প্রদীপ ও ধূপ জ্বালানোর নির্দেশ দিয়েছিলেন বাবা লোকনাথ৷ এরপর থেকে লোকনাথ ভক্তরা তাই কার্তিক মাসে এই উৎসব পালন করেন৷

কিভাবে যাবেন

গুলিস্তানের মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের গেট থেকে বোরাক এসি, নন এসি বাস ভাড়া ৫৫-৪৫ টাকা মুগড়াপাড়া পর্যন্ত। ৪০ মিনিটের পথ। লোকাল অটোরিকশা নিয়ে বাঘারপাড়া পর্যন্ত ২০ মিনিটের পথ। অটোরিকশা ভাড়া প্রতিজন ৩০ টাকার মতো।

যাওয়ার আগে জেনে নিন

🚌যাতায়াত

গুলিস্তানের মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের গেট থেকে বোরাক এসি, নন এসি বাস ভাড়া ৫৫-৪৫ টাকা মুগড়াপাড়া পর্যন্ত। ৪০ মিনিটের পথ। লোকাল অটোরিকশা নিয়ে বাঘারপাড়া পর্যন্ত ২০ মিনিটের পথ। অটোরিকশা ভাড়া প্রতিজন ৩০ টাকার মতো।

ছবি

লোকেশন

Baba Loknath Brahmmachari Mandir, Bangabandhu Sarak, Narayanganj, Bangladesh

দিকনির্দেশ দেখুন ↗
#barodi#broto#kartik#Narayanganj#rakher#Sonargaon#upobash