চর হেয়ার
নদী ও দ্বীপ

চর হেয়ার

পটুয়াখালী, বরিশাল
0.0(0 রিভিউ)

সংক্ষিপ্ত বিবরণ

বরিশালের সাগরকন্যা খ্যাত জেলা পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বঙ্গোপসাগরের একেবারে কোল ঘেঁষে জেগে ওঠে দ্বীপ চর হেয়ার। স্থানীয়দের কাছে এটি দীর্ঘদিন ধরে কলাগাছিয়ার চর (Kalagachia Char) নামে পরিচিত থাকলেও বর্তমানে পর্যটকদের কাছে চর হেয়ার (Char Hare) নামেই বেশি পরিচিত হয়ে উঠছে। চারপাশে অবারিত জলরাশি, দূরদিগন্তজোড়া আকাশ, অতিথি পাখির কোলাহল আর সবুজ ম্যানগ্রোভ বন সব মিলিয়ে চর হেয়ার যেন প্রকৃতির হাতে আঁকা এক নীরব শিল্পকর্ম। এই চরের পূর্ব পাশে রয়েছে বন বিভাগের সংরক্ষিত বনভূমি সোনারচর , পশ্চিমে চর তুফানিয়া, উত্তরে টাইগারদ্বীপ আর এর পাশেই চর কাশেম। কুয়াকাটা থেকে সাগরপথে এর দূরত্ব ৩৫.১৯ কিলোমিটার, আর রাঙ্গাবালী উপজেলা থেকে মাত্র ১০ কিলোমিটার।

দ্রুত তথ্য

ঠিকানা

পটুয়াখালী, বরিশাল

প্রবেশ মূল্য

বিনামূল্যে

সময়সূচি

সর্বদা খোলা

মানচিত্র