যাদুকাটা নদী
নদী ও দ্বীপ

যাদুকাটা নদী

সুনামগঞ্জ, সিলেট
0.0(0 রিভিউ)

সংক্ষিপ্ত বিবরণ

যাদুকাটা নদী বা জাদুকাটা নদী (Jadukata River) সুনামগঞ্জ জেলায় বাংলাদেশ-ভারতের উত্তর-পূর্ব সীমান্তের কোল ঘেঁষে বয়ে চলা এক অপরূপ প্রাকৃতিক বিস্ময়। একে বাংলাদেশের অন্যতম সুন্দর ও পরিচ্ছন্ন নদী হিসেবে বিবেচনা করা হয়। এই নদীর আদি নাম ছিল রেণুকা। তবে এর বর্তমান নামকরণের পেছনে একটি করুণ জনশ্রুতি রয়েছে। প্রচলিত আছে, নদী তীরবর্তী কোনো এক গাঁয়ের বধূ তার শিশুপুত্র ‘যাদু’কে কো‌লে নি‌য়ে নদীর পাড়ে মাছ কাট‌ছি‌লেন। একপর্যায়ে অন্যমনস্ক হ‌য়ে মা‌ছের জায়গায় তিনি নিজের কোলের শিশুকে কেটে ফেলেন। পরবর্তীতে সেই মর্মান্তিক কাহিনী থেকেই নদীটির নাম হয় ‘যাদুকাটা’।

দ্রুত তথ্য

ঠিকানা

সুনামগঞ্জ, সিলেট

প্রবেশ মূল্য

বিনামূল্যে

সময়সূচি

সর্বদা খোলা

মানচিত্র